প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। যেহেতু আমার ওপর দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে, সেহেতু আমিই পারব সেই সেবা নিশ্চিত করতে।’ আওয়ামী লীগ-সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক গতকাল রাজধানীতে তাঁর নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেছেন।
স্ত্রী রুবানা হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংসদ তারানা হালিম ও উপস্থাপক আব্দুন নূর তুষারকে সঙ্গে নিয়ে আনিসুল হক ভোটের প্রচারে মিরপুরের বিভিন্ন এলাকায় যান। এদিকে গতকাল রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা উত্তরের অপর মেয়র প্রার্থী জোনায়েদ সাকি তাঁর দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারকাজ শুরু করেন।