‘আমিও দুনিয়া ছেড়ে চলে যাব...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে একজন কলেজছাত্র মারা গেছে। গত শনিবার রাত প্রায় সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেললাইনের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর সেতু এলাকা থেকে তাঁর মস্তক থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পকেট থেকে তার পরিচয় পাওয়া গেছে। সঙ্গে থাকা তার মুঠোফোনে খুদেবার্তায় ‘আমিও কয়েক দিনের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার জন্য দোয়া করিও...’ লেখা পাওয়ায় ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে কলেজছাত্র আত্মহত্যা করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রে তাঁর নাম মিরাজ মুন্সি (২৫)।ফরিদপুরের গ্রাসরুট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন মিরাজ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ের মাইজগাঁও স্টেশনমাস্টার জালাল উদ্দিন জানান, পারাবত এক্সপ্রেসটি রাত ১০টায় মাইজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করে। পরে সিলেট রওনা করে। গতি কমিয়ে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলে যাওয়ার পরপরই স্থানীয়রা যুবকের মাথা খণ্ডিত মরদেহ দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়। রাতেই রেলওয়ে পুুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।