'আম' প্রতীক নিয়ে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) দুই অংশের মধ্যে ‘আম’ প্রতীক কারা পাবে, এ নিয়ে গতকাল সোমবার শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। শুনানিতে এনপিপির একাংশের সভাপতি শেখ শওকত হোসেন দলের নিবন্ধন ও প্রতীক তাঁদের বলে দাবি করেন। এনপিপির অপর অংশের শুনানি গতকাল বিকেলে হওয়ার কথা ছিল, কিন্তু মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ অসুস্থ থাকায় তা হয়নি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অংশের শুনানি এক সপ্তাহ পিছিয়ে ২৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।