'আর অপমানিত হতে আসব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিজড়াদের ঘৃণা করে তাদের জীবনমান উন্নয়ন করা যায় না। আপনারা যাঁরা আমাদের জীবনমান উন্নয়নের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রথমে তাঁরা ঠিক হন। না হলে এসব অনুষ্ঠান কোনো কাজে আসবে না। আমরাও আর অপমানিত হতে আপনাদের অনুষ্ঠানে অংশ নিতে আসব না।’
ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে হিজড়াদের নিয়ে আয়োজিত ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী হিজড়া নেতা বর্ষা মীর এসব কথা বলেন। কর্মশালায় হিজড়াদের পাশের চেয়ারে কেউ না বসায় বর্ষা মীর এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।
ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসকের সেমিনার কক্ষে গত বুধবার সকাল নয়টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার ছয়টি উপজেলা থেকে ৩২ জন হিজড়া অংশ নেন।সেমিনারে হিজড়া নেতারা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরে সমাধান দাবি করেন।