'আর আই চৌধুরী ছিলেন আলোকিত মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক রফিকুল ইসলাম (আর আই) চৌধুরী ছিলেন একজন সাদামনের আলোকিত মানুষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী স্মারক বক্তৃতা-২০১৬ অনুষ্ঠানে বর্তমান উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা বলেন।
গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। রাজনীতিবিজ্ঞান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
গতকালের স্মারক বক্তৃতায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রওনক জাহান এবং সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন।
স্মারক বক্তৃতায় অন্যদের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, সাবেক সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শামসুদ্দিন এবং অধ্যাপক মো. আবদুল হাকিম, মইনুল ইসলাম, বেনু প্রসাদ বড়ুয়া, মাহফুজুল হক চৌধুরী।