‘আর কত নিচে নামবেন মানুষ ছি ছি করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও কিছু মৌলবাদীর ঝাঁকি সাভারের ভবনধসের একটি কারণ হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা চলছে বিভিন্ন মহলে। অনেকে মন্ত্রীর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী একজন অতিশিক্ষিত মানুষ। তিনি আর কত নিচে নামবেন। আর নিচে নামবেন না, মানুষ আপনাদের ছি ছি করছে।’সাভারে ভবনধসের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। এতে বিএনপির নেতা এম কে আনোয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বলেন, ‘বিএনপির এই শক্তি বিশ্বাস করলে ক্ষমতা ছাড়ুন। আর একটা ঝাঁকি দিলে ক্ষমতা থেকে পড়ে যাবেন।’নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অপ্রকৃতিস্থ’ বলে আখ্যায়িত করে তাঁকে বরখাস্ত করার দাবি করেছেন।চরমেনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নিজেদের দোষ আড়াল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অবিবেচনাপ্রসূত মন্তব্য করেছেন। এ পদে থাকার তাঁর কোনো নৈতিক অধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি গতকাল এক বিবৃতিতে এ মন্তব্য করেন।