'আর্কাইভ হলো ইতিহাসবৃক্ষ'
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফিল আর্কাইভ হলো সেই ইতিহাসবৃক্ষ, যার ফুল-ফল থেকে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ইতিহাস নির্মাণ করবে।
গতকাল বাংলাদেশ ফিল্ম²আর্কাইভের তিন যুগপূর্তি উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী আরও বলেন, তারাই ইতিহাসকে ভয় পায়, যাদের ইতিহাসে কোনো ভূমিকা নেই।
বাংলাদেশ ফিল আর্কাইভের নিজস্ব ভবনের নির্মাণকাজ উদ্বোধন করাসহ ফিল²আর্কাইভকে শক্তিশালী করার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সহযোগিতার জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।
এদিকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে যে মুক্তিযুদ্ধবিরোধী ধারায় ঠেলে দেওয়া হয়েছিল, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁর প্রজ্ঞাবান ও বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে সেই অশুভ পথ থেকে দেশ আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যাত্রা শুরু করেছে। বিজ্ঞপ্তি৷