'আর্থ আওয়ার' উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার বেলা ১১টায় ‘আর্থ আওয়ার’ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা ও সদর উপজেলা রোভার স্কাউটসের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সম্পাদক আবদুল রশিদ মিয়া, স্কাউটসের সম্পাদক আবু ইউসুব খান, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের ইউনিট কমান্ডার জতীশ চন্দ্র বাড়ৈ, রাজবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়ের ইউনিট কমান্ডার বিভূতিভূষণ শিকদার প্রমুখ। বক্তারা বৈশ্বিকভাবে ‘আর্থ আওয়ার’ কর্মসূচি চলাকালে এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার সীমিত রাখার আহ্বান জানান।