'আলফাত স্কয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ভাষাসংগ্রামী আলফাত উদ্দিন আহমদের নামে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার নামকরণ করা হয়েছে ‘আলফাত স্কয়ার’। গতকাল শনিবার বিকেল চারটার দিকে পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল আনুষ্ঠানিকভাবে ‘আলফাত স্কয়ার’ নামফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। আলফাত উদ্দিন আহমদ ১৯৯৫ সালের ২৩ মে মারা যান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।