‘আলোকিত বিশ্ব গড়তে শিক্ষার আলো ছড়াতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্ব দুই ভাগে বিভক্ত। শিক্ষিত ও নিরক্ষর। বিশ্বের প্রায় ৩০ কোটি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আলোকিত বিশ্ব গড়তে হলে তাদের সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংস্থাটির বাংলাদেশে কার্যক্রম শুরু করার এক বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার নগরের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বর্ষপূর্তি অনুষ্ঠান ‘বাহুনদান্দা থেকে বাংলাদেশ’ আয়োজন করা হয়।২০০০ সালে নেপালের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম বাহুনদান্দা থেকে রুম টু রিডের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশে সংস্থাটি কাজ শুরু করে ২০০৯ সালে। এ ছাড়া আরও সাতটি দেশে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে সংস্থাটি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুম টু রিডের প্রতিষ্ঠাতা জন উড। তিনি বলেন, বর্তমান বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শিক্ষিত জনগোষ্ঠী, অন্য ভাগে নিরক্ষরেরা। তাঁর সংস্থার স্বপ্ন ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী শিক্ষার সুযোগবঞ্চিত এক কোটি শিশুর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিশুদের শিক্ষার আলোয় স্নাত করতে হবে। এখনকার সময়ের শহরের শিশুরা দাসের মতো জীবন যাপন করে। তাদের কাঁধে সব সময় বইয়ের বোঝা। নেই খেলাধুলার পরিবেশ। তাদের আকাশ সীমিত।