‘আলোকিত মানুষ হতে চাই সততা ও একাগ্রতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর আলোকিত মানুষ হতে কঠোর অধ্যবসায়, পরিশ্রম, সততা ও একাগ্রতার বিকল্প নেই। মানিকগঞ্জের সিঙ্গাইরের মানিকনগর-ওয়াইজনগর খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ আবদুল কাদের সঞ্চৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোল্ডেন টাচ্ সংসদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ ছাড়াও বক্তব্য দেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, সিঙ্গাইর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন, চান্দহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন ও ওই সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে নিহত হন সে সময়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও এ এলাকার সন্তান আবদুল কাদের। তাঁর সঞ্চৃতির সমঞ্চানে ১০ বছর ধরে উপজেলার নিম্ন মাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।