'আলোচনার সুযোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে কারও সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করলেও এখন তারা আলোচনায় বসার জন্য আওয়ামী লীগের কাছে ধরনা দিচ্ছে।
নওগাঁ শহরের নওজোয়ান মাঠে গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ। সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ ইসরাফিল আলম, সাধন চন্দ্র মজুমদার, সেলিম উদ্দীন তরফদার, সানজিদা খানম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ৷