প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আল্লাহ আপনি আমাদের সরকারকে হেদায়েত করুন। নব্বই ভাগ মুসলমানের এ দেশে নাস্তিক-ব্লগারদের জায়গা থাকতে পারে না।’
গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর ইসলামি সেবা সংস্থার উদ্যোগে স্থানীয় মাঠে আয়োজিত ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
আল্লামা কারি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরীসহ সরোয়ার হোসেন, শাহিন চৌধুরী, মাসুদ করিম, শফিউল আলম, নূর মোহাম্মদ, সেলিম উদ্দিন, শহীদুল্লাহ, এস এম শহীদ, শফিউল আজম প্রমুখ।