'আল্লাহর কাছে বিচার' চাইলেন দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেউরা কেন্দ্রে সিল মারা ব্যালট পেপার। ছবি: সাইফুল ইসলাম
নেউরা কেন্দ্রে সিল মারা ব্যালট পেপার। ছবি: সাইফুল ইসলাম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলাকালে দুই কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে দেখা যায়। নৌকার ব্যাজ পরা পাঁচ থেকে সাতজনকে প্রতিটি বুথে সিল মারতে দেখা গেছে। কাছাকাছি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা একটার পরে চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নেউরা এম আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

চৌয়ারা কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা চলছে। ছবি: সাইফুল ইসলাম
চৌয়ারা কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা চলছে। ছবি: সাইফুল ইসলাম

চৌয়ারা কেন্দ্রে বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক পুলিশের কাছে এসব বিষয় নিয়ে অভিযোগ জানান। তবে পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরে তাঁরা ‘আল্লাহর কাছে বিচার দিয়ে’ কেন্দ্র থেকে চলে যান।

নেউরা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকায় গণসিল মারতে দেখা যায়। গণমাধ্যমকর্মীরা যাওয়ার পর তাড়াহুড়ো করে ব্যালট সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কিছু ব্যালট পেপার এদিক-ওদিক পড়ে যায়।