'আল্লাহর দলে'র আট সদস্য রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রাম থেকে গ্রেপ্তার হওয়া কথিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের নেতা আয়নাল হকসহ দলটির আট সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত।
পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, উপজেলার রহমানপুর গ্রামের একটি বাড়ি থেকে গত মঙ্গলবার দুপুরে ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বেশ কিছু বই, একটি সাদা বোর্ড ও ডায়াস উদ্ধার করে। পুলিশের দাবি, ওই ব্যক্তিরা কথিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সন্দেহভাজন সদস্য। তাঁদের বিরুদ্ধে ওই দিনই পাটগ্রাম থানার এসআই আল ইমরান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
গত বুধবার আসামিদের লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।