'আশা করি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তাঁর এই আশার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এ জন্য আমি জাতীয় সংসদের সব সদস্যের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ তিন ম্যাচে জয়ী হয়েছে। এক ম্যাচ টাই হয়েছে। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে। আশা করি কোয়ার্টার ফাইনালে জিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হয়তো একদিন ফাইনালে গিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে আনবে।
গত সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভাল মাঠে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে। এ উপলক্ষে আজ ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদে মিষ্টি বিতরণ করেন।