প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আসামি ধরতে গেলে ছাত্রলীগ-ছাত্রদল করে কি না, তা দেখবেন না। আসামি আসামিই। ধরতে পারার মধ্যে শুধু পুলিশের কৃতিত্ব। সুতরাং আসামি ধরতে গিয়ে ছাত্রলীগ-ছাত্রদল না।’ সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, উত্তর) এজাজ আহমদ গতকাল সোমবার মহানগর পুলিশের জালালাবাদ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় থানা পুলিশের প্রতি এ নির্দেশনা দেন। জালালাবাদ থানা এলাকায় সম্প্রতি দুটো হত্যাকাণ্ড ঘটে। এ দুই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের যোগসূত্র রয়েছে বলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বিলম্বিত হচ্ছে। ওপেন হাউস ডে অনুষ্ঠানে এ প্রসঙ্গ উঠে এলে বক্তৃতায় উপপুলিশ কমিশনার এজাজ আহমদ আসামি গ্রেপ্তার করতে গিয়ে ছাত্রলীগ-ছাত্রদল না দেখার কথা বলেন।