‘আসুন, সমস্যা থাকলে একসঙ্গে বসে সমাধানের পথ খুঁজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে আহ্বান জানিয়ে বলেছেন, ‘আসুন, নিষ্পত্তি কমিশনের কোনো বিষয়ে ভিন্নমত থাকলে একসঙ্গে বসে তা সমাধানের পথ খুঁজি।’ কমিশনের চেয়ারম্যান আরও বলেন, হেডম্যান-কারবারিদের মাধ্যমে ভূমিবিরোধ সম্পর্কে আবেদনের জন্য সাধারণ মানুষের কাছে গণবিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হবে।গতকাল সোমবার বান্দরবান সার্কিট হাউসে বোমাং রাজার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও হেডম্যান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কমিশনের চেয়ারম্যান এ আহ্বান জানিয়েছেন। এ সময় বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রম্ন জিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।