প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ই-কমার্স’ নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকাশ ও কম্পিউটার জগত-এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ সম্পর্কিত অনুষদ (আইআইসিটি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ই-কমার্সের ভবিষ্যৎ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিকাশ (bkash)-এর বিজনেস সলিউশন অ্যান্ড অপারেশনের প্রধান মোহাম্মদ আজমল হুদা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক মো. তাজুল ইসলাম, কম্পিউটার জগত ম্যাগাজিনের বিপণন নির্বাহী রাজিব আহমেদ।