'ই-ভিলেজ' প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির স্বাস্থ্য রক্ষা, ফসলের প্রকৃত রোগনির্ণয়ের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে ‘ই-ভিলেজ’ নামের বিশেষ প্রকল্প শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ই-ভিলেজ প্রকল্পের ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চীনা দূতাবাসের আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন ও পরামর্শক হিসেবে কাজ করবে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এতে প্রযুক্তিগত সহায়তা দেবে চীনের প্রতিষ্ঠান আইসফটস্টোন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবর রহমান।