'ইংলিশ ইন স্কুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ভাষায় শিক্ষকদের দক্ষতা বাড়াতে খুলনা অঞ্চলে ‘ইংলিশ ইন স্কুল’ নামে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করে মুঠোফোন কোম্পানি রবি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। খুলনা বিভাগের ২৫টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষক এতে অংশ নেন। রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক টি এম জাকির হোসেইন। এ ছাড়া অনুষ্ঠানে ডেইলি স্টার-এর ‘ইংলিশ ইন স্কুল’ কার্যক্রমের পরামর্শক সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।