‘ইউএনওর চেয়ার নিয়ে যাবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বহু ধাপ বিপণন (এলএমএল) কোম্পানির প্রতারণার শিকার হয়ে গ্রামের মানুষ “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের আওতায় গঠন করা সমিতির সদস্যরা মূলধন গঠনে টাকা জমা দিতে উৎসাহিত হচ্ছেন না। অনেকে আমার কাছে টাকা মার যাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের আমি অভয় দিয়ে বলেছি, এখানে আপনাদের টাকা মার যাওয়ার কোনো সুযোগ নেই। টাকা যদি মার যায়, তবে আপনারা ইউএনওর কার্যালয়ে এসে ইউএনওর চেয়ার নিয়ে যাবেন। কিন্তু তাতেও সুফল পাওয়া যাচ্ছে না।’গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ফরিদপুর জেলায় শিক্ষামূলক ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে মূলধন গঠন শীর্ষক সপ্তাহ পালন উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।