'ইতিহাস জানতে হলে বই পড়তে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। আমরা বই পড়ি না, পড়ার অভ্যাস চলে গেছে। সে জন্যই সামাজিক অবক্ষয় হচ্ছে। সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়ার একটাই পথ জ্ঞান অর্জন করা, বই-পুস্তক পাঠ করা।’
গতকাল রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় মোজাম্মেল হক এ কথা বলেন। অমর প্রকাশনীর তিনটি গ্রন্থ প্রকাশনা উপলক্ষে ‘গ্রন্থ জ্ঞানের উৎস আলোকিত মানুষ হতে বই পড়ুন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
নাটক, কাব্যগ্রন্থ ও উপন্যাসের বই তিনটি হলো অমর সাহা রচিত সাতটি নাটকের বই স্বাধীনতার ঝড়, আফরোজা মুন্নীর ধূসর কন্যা (দ্বিতীয় খণ্ড) এবং মাহবুব খানের হে আমার প্রশান্ত স্বদেশ। অমর সাহার নাটকের অধিকাংশের মূল প্রতিপাদ্য মুক্তিযুদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মার্গুব মোরশেদ, নাট্যব্যক্তিত্ব খ ম হারুন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী এবং পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান।