'ইনফরমেশন সিস্টেমস অডিট' কোর্সের সমাপনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাসব্যাপী ‘ইনফরমেশন সিস্টেমস অডিট’ কোর্সের সমাপনী ১২ আগস্ট রাজধানীর সিএ ভবনের আইসিএবির ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন আইসিএবির সহসভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএবির কাউন্সিল সদস্য মাহমুদুল হাসান এবং আইসিএবির সচিব মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইমরুল কায়েস। বিজ্ঞপ্তি