‘ইভিএম কারচুপি করে শামীম ওসমানকে হারানো হয়েছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে কারচুপি করে শামীম ওসমানকে হারানো হয়েছে। এই অভিযোগ করেছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।খোকন সাহা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের আইভীর লোকজন ভয়ভীতি দেখিয়েছেন। পুলিশ বিভিন্ন কেন্দ্রে দলের নেতা-কর্মী, বিশেষ করে শামীম ওসমানের সহযোগীদের লাঞ্ছিত করেছে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের অনেকেই প্রকাশ্যে আইভীর পক্ষে কাজ করেছেন। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও দাবি করেন তিনি। নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, জানতে চাইলে শামীমপন্থী এই আওয়ামী লীগ নেতা বলেন, দলীয় ফোরামে আলোচনা করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।