‘ইলিয়াসকে অক্ষত অবস্থায় ফেরত দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় জনতার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্বনাথে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসিয়া সেতুতে এসে পুলিশি বাধার সমঞ্চুখীন হয়। পরে মিছিলটি উপজেলার নতুন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আহমদ-নুর-উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সুরমান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান।