‘ইলিয়াসকে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে দাবি করে সিলেটে বিএনপির নেতারা সরকার পতনের আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির নেতারা ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে কর্মীদের সংগঠিত হওয়ার প্রস্তুতির কথাও জানান। গতকাল রোববার ইলিয়াস নিখোঁজ হওয়ার দুই মাস পূর্ণ হওয়ার পরও তাঁর সন্ধান না দেওয়া এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে স্থানীয় নেতারা এ কথা বলেন।বিকেলে কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি এম এ হক।সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসেইন, সহসভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ছাত্রদলের নেতা ওমর আশরাফ, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ বক্তব্য দেন। সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ও নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম বখত চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন।