‘ইলিয়াসকে ফেরত দিন, নইলে বড় খেসারত দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলিয়াসকে ফেরত দিন, নইলে বড় খেসারত দিতে হবে।’ সরকারের প্রতি এ আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেছেন, ‘টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনকে জোরালো করতে সাহসী ভূমিকা পালন করেছিলেন এম ইলিয়াস আলী। এ কারণে ভারতকে খুশি করার জন্য ইলিয়াসকে সরকারই গুম করেছে।’ সিলেটে ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলনে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার অবস্থান ধর্মঘটে বক্তারা এ কথা বলেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বখত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, নোমান মাহমুদ, তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নূরুল হক, মো. মইনুল হক চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা সামিয়া চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদিকা হাদিয়া চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নাসিরুজ্জামান নাজিম, মির্জা ইয়াকুব হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা জাহাঙ্গীর আলম, সংবাদপত্র হকার্স দলের হাসু মিয়া, মোহাম্মদ সফিকসহ সিলেটের বিভিন্ন উপজেলা কমিটির নেতারা একাত্ম হয়ে বক্তব্য দেন।