তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের শিক্ষা নেই। বাংলাদেশে সবার স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার আছে। বাংলাদেশ কখনো আফগানিস্তান বা পাকিস্তানের মতো হবে না। কারণ, এ দেশে জঙ্গিবাদের স্থান নেই। গতকাল শনিবার আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ৯৩তম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বকশীবাজারে আহমদীয়া জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি ভেন করুণানন্দ থেরো, মানবাধিকারকর্মী পদ্মাবতী দেবী প্রমুখ। সম্মেলনে আহমদীয়া জামাতের বক্তারা রাজনৈতিক খিলাফত বনাম ঐশী খিলাফত, ইসলাম সেবায় আহমদীয়া মুসলিম জামাত ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খিলাফতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।