'ইসলামে জঙ্গিবাদের স্থান নেই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম শান্তির ধর্ম; এই ধর্মে জঙ্গিবাদ, মারামারি ও হানাহানির কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যারা ধর্মের নামে এসব অপকর্ম করছে, তারা ইসলামের শত্রু।
গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলে শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রকৃত ধর্ম প্রচারকেরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতার মোহে পড়েননি।
মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ এ কে এম এ আউয়াল ও তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস এবং ছারছীনার পীর শাহ মো. মোহেবুল্লাহ।