'ইসলামের ওপর আঘাত এলে আমরা বসে থাকব না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী রাজনীতিবিদদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা রাজনীতি করেন করুন। তবে ইসলাম ছাড়বেন না। ইসলামের ওপর আঘাত এলে আমরা বসে থাকব না।’ গতকাল শুক্রবার বিকেলে ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমরা কারও পক্ষে-বিপক্ষে বলব না। আমরা ইসলামের পক্ষে বলে যাব। এতে যদি কোনো নাস্তিক-মুরতাদের গায়ে আগুন ধরে তাতে আমাদের কিছু যায়-আসে না।’