'ঈদ ভিসা ক্যাম্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের জন্য ‘ঈদ ভিসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। এখানে কোনো ধরনের ই-টোকেন ছাড়াই কেবল ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। গতকাল শনিবার ভারতীয় হাইকমিশনের বারিধারায় নতুন চ্যান্সারি কমপ্লেক্সে ভিসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভিসা ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত (শুক্রবার বন্ধ থাকবে)। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।