'ঈদে নৌপথ নির্বিঘ্ন থাকবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদুল আজহার সময় নৌপথ নির্বিঘ্ন থাকবে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে যাত্রীর নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বরিশাল নৌবন্দর পরিদর্শনের পর নৌমন্ত্রী এ মন্তব্য করেন।