‘ঈমান ঠিক নাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সব সময় দেহি, প্রার্থীরা মুখে বলে এক, করে আরেক। ওদের ঈমান ঠিক নাই। এবার আর মুখের কথায় ভুলমু না। বুইঝ্যা-হুইন্যা ভোট দিমু।’ কথাগুলো বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার জবেদ আলীর (৭৭)। ৩নং ওয়ার্ডের ভোটার আশীষ চন্দ্র নাথ বলেন, ‘যাঁরা পৌর এলাকাকে নেশা ও মাদকমুক্ত রাখবেন, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করবেন এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করবেন, তাঁকেই মেয়র হিসেবে দেখতে চাই।’