‘উগ্রপন্থীদের কোনো স্থান নেই ইসলামে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, ইসলাম হচ্ছে ন্যায় ও শান্তির ধর্ম। উগ্রপন্থীদের কোনো স্থান নেই ইসলামে। ইসলাম ধর্মের নামে যাঁরা রাজনীতি করে দেশে অস্থিরতা সৃষ্টি করছেন, তাঁরা দেশের শত্রু। তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।গতকাল শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ, মাদ্রাসার সুপার আবুল কালাম সৈয়দ ওবায়দুর রহমান প্রমুখ।