'উগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, উগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটন শিল্প এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা পেছনে ফেলে দেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে, যা দেশের ভাবমূর্তি বৃদ্ধিসহ পর্যটন শিল্পকে বিকশিত করবে।
গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী বিমান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে পর্যটন শিল্প এগিয়ে যাবে।
টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বিমান ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক।
টোয়াব সপ্তমবারের মতো ঢাকায় এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে কাল ২২ এপ্রিল পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানোর বিনিময়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।