প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাদের শিক্ষকেরা আর আগের মতো নেই। শিক্ষকেরা এখন সবাই উচ্চশিক্ষিত।’ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন (ডিজিএফ) ও গণসাক্ষরতা অভিযান। সভায় জেলা প্রশাসক বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রাথমিক শিক্ষায় প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।