'উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে। গত বুধবার লন্ডনে সিপিএর ৬২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিরীন শারমিন বলেন, সিপিএ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আইনসভার সংগঠন নয়। এতে প্রাদেশিক পরিষদের আইনপ্রণেতারাও আছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমনওয়েলথের মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও সিপিএর মহাসচিব আকবর খান বক্তৃতা করেন।