'উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা' গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের জন্য দিকিনর্দেশনামূলক গ্রন্থ উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান৷ বইটি রচনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি মো. সবুর খান৷ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক এম গোলাম রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, নির্মল চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক আসাদুজ্জামান, মাসুম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷