বাণিজ্য সংবাদ: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
'উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রদর্শনী-২০১৩' উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রদর্শনী-২০১৩’-এর উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান। এতে বক্তৃতা করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার, সহ-উপাচর্য এ এন এম মেশকাত উদ্দিন ও সিপিডিএস বিভাগের পরিচালক খসরু মিয়া। দুই হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আগামী ১ ও ২ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উদ্যোক্তা ও উদ্ভাবনী প্রদর্শনী-২০১৩’ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।