'উন্নত চুলায় শতকরা ৫০ থেকে ৬০ শতাংশ জ্বালানি সাশ্রয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উন্নত চুলা ব্যবহারে ৫০ থেকে ৬০ শতাংশ জ্বালানি সাশ্রয় সম্ভব। এ চুলা ৪০ থেকে ৫০ শতাংশ কম কার্বন নিঃসরণ করে।

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ ইসমাইল মোস্তফা গতকাল বৃহস্পতিবার পরিষদের জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএফআরডি) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন।

‘জ্বালানি সাশ্রয় ও বিকল্প জ্বালানি হিসেবে বায়োগ্যাস ও উন্নত চুলা প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আইএফআরডি। ‘বায়োগ্যাস ও উন্নত চুলা সম্প্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস ও বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধিকরণ’ প্রকল্পের অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের গবেষক মো. শাহজামাল, মো. আসাদুজ্জামান, মো. মোশাররফ হোসেন। বক্তব্য দেন আইএফআরডির পরিচালক মাহফুজা খানম প্রমুখ।