‘উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করলে বৈষম্য দূর হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর হবে। গতকাল বুধবার নগরের বাকলিয়া আলী আজম কলোনি মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রিহ্যাবিলিটেশন সেন্টার ফর প্রস্টিটিউটস অ্যান্ড রুটলেস চিলড্রেন এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএসডিএফ ও স্টেপস্। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সাহেদা কাশেম। সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে জান্নাত।