‘উন্নয়ন নয়, আগে রক্ষা চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়ন নয়, আগে রক্ষা চাই। এখানে কয়লাখনি বাস্তবায়ন করা হলে শহরই থাকবে না। যাঁরা উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, তাঁরা উন্নয়ন করবেন কোথায়? আর খনিবিরোধী আন্দোলনের সময় তাঁদের ভূমিকা কী ছিল? তাই আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন।’ দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মানিক সরকার গণসংযোগ চালাতে গিয়ে এসব কথা বলছেন।এ পৌরসভায় মেয়র পদপ্রার্থী চারজনের মধ্যে খনিবিরোধী আন্দোলনের নেতা দুজন। এঁদের একজন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের সংগঠক মো. মানিক সরকার এবং অন্যজন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখার সাবেক সদস্যসচিব এস এম আবদুল্লাহ নূরুজ্জামান। এ ছাড়া মহাজোট-সমর্থিত একক প্রার্থী হিসেবে আছেন বর্তমান মেয়র মো. শাহজাহান আলী সরকার। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অপর দিকে বিএনপি-সমর্থিত একক প্রার্থী হলেন বিএনপির পৌর কমিটির সিনিয়র সদস্য সাবেক মেয়র মো. হবিবর রহমান সরকার।