‘উন্নয়ন পরিকল্পনায় পুরো দেশের মানুষের কথা ভাবছে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সরকার উন্নয়ন পরিকল্পনায় পুরো দেশের মানুষের কথা ভাবছে। গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের গাভি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওয়াজির আলী শাহ্। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আবদুস সাত্তার মণ্ডল, চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ্ প্রমুখ।