'উন্নয়ন রুখতে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারছে না কেউ কেউ। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। উন্নয়নের গতিধারা রুখে দিতেই দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেছুর রহমান এ কথা বলেন।
জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীদের দেশ ও জনগণের শত্রু উল্লেখ করে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মো. মোখলেছুর রহমান।
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন।