'উন্নয়ন হচ্ছে, আদর্শিক বিচ্যুতিও হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের উদাহরণ। কিন্তু সামাজিক ন্যায়বিচার ও সমতাভিত্তিক উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। দেশের উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে আদর্শিক বিচ্যুতিও হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। ‘স্বাধীনতার ৪৫ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের উদাহরণ। কিন্তু এতে তুষ্ট হওয়ার সুযোগ নেই। দেশে এখনো ধনী-দরিদ্রের বৈষম্য রয়ে গেছে। এর ফলে সামাজিক ন্যায়বিচার ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি সবার জন্য গুণগত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, কিছু ক্ষেত্রে আরও ‘টার্গেটেড ইনিশিয়েটিভ’ নিতে হবে।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারক আলভী, আইনজীবী তুরিন আফরোজ ও অধ্যাপক মো. সেলিম প্রমুখ বক্তব্য দেন।