'উপনির্বাচনে বাধা নেই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউপি উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন ২ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এর ফলে ওই ইউপির উপনির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।