'উয়ারী-বটেশ্বরকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নরসিংদীর উয়ারী-বটেশ্বরকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলা হবে।
গতকাল শুক্রবার দুপুরে শিবপুর উপজেলার প্রত্ন অঞ্চলের টঙ্গিরটেক এলাকায় চতুর্দশ প্রত্নতাত্ত্বিক খননকাজ নিয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।
গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত সভাপতি নূহ–উল–আলম লেনিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূফী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক আশা ইসলাম, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টঙ্গিরটেকে ধারাবাহিক খননে বৌদ্ধমন্দির, গর্ভগৃহ, সীমানাপ্রাচীর, অলংকৃত বিস্তৃত প্রবেশপথ ছাড়াও মন্দির কমপ্লেক্সে এ পর্যন্ত তিনটি স্তূপ পাওয়া গেছে, যা ১২০০ বছর আগের বলে ধারণা করা হচ্ছে।