'এ ইউনিটের' ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের (বিজ্ঞান-৭২৫ ও অন্যান্য-৩৫) বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী শুক্রবার বেলা তিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ২৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় প্রিন্ট করা প্রবেশপত্র (Admit Card) পরীক্ষার্থীকে সঙ্গে আনতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) বা (www.result.jnu.ac.bd) পাওয়া যাবে।