প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ স্বাধীন হলেও এখনো জামায়াত বাংলাদেশকে পুনরায় পাকিস্তান হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছে, যা কখনোই সম্ভব নয়। এ দেশের প্রতিটি ইমানদার মানুষ দেশপ্রেমিক। তাই পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ নেই।’
গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ কথা বলেন। উপজেলার চাতরীর একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি ওবাইদুল হক নঈমী।